Dhaka ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে আলোচিত শিশুধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে আলোচিত দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী মো. রমজান মোড়ল (৭০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (৭ মার্চ) দুপুরে ফকিরহাট মডেল থানা হতে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো. রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত পাচু মোড়লের ছেলে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটে এক দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সী শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভিকটিমের ফাঁকা বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাসুয়া) ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার সময় শিশুর পরিবারের কেহ বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় শিশুর বাবা নিজ বাদী হয়ে মো. রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৭, ধারায় তারিখ-১১/১১/২০২৫ইং।

এরপর মামলার একমাত্র আসামী মো. রমজান মোড়ল এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার প্রায় ৪ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে চট্টগ্রামের পটিয়া থেকে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর একটি দল গ্রেপ্তার করে । আসামীকে নিকটস্থ পটিয়া থানায় হস্তান্তর করলে ফকিরহাট মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টায় ফকিরহাট থানায় নিয়ে আসে। তাকে গ্রেপ্তারের খবর শুনে ভিক্টিমের পরিবার সন্তোষ প্রকাশ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় এজাহারভূক্ত একমাত্র আসামী মো. রমজান মোড়লকে শনিবার দুপুরে প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

ফকিরহাটে আলোচিত শিশুধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Update Time : ০৮:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬