সর্বশেষ :
সন্ধান পাওয়া যাচ্ছে না অভিনেতা জাহের আলভীর রামপাল সদর ইউ‌নিয়ন  নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা  অনু‌ষ্ঠিত  ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রামপাল সদর ইউ‌নিয়ন  নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা  অনু‌ষ্ঠিত 

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নে নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২মার্চ) সকাল রামপাল সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের হলরু‌মে সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের  তৃতীয় ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়। সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সে‌ক্রেটারী কাজী ফারজানা মু‌ন্নির সভাপ‌তি‌ত্বে  অনুষ্ঠিত সভায় অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি ও বি‌শিষ্ট সমাজকর্মী  এম এ সবুর রানা, সাংবা‌দিক মে‌হে‌দি হাসান,  ইউ‌পি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য ‌মো: জিয়াউর রহমান, ম‌নো‌জিত কুমার মুখার্জী উজ্জ্বল মজুমদার,  রো‌জিনা বেগম ও দিপ্তী রানী হালদার। পা‌রিবা‌রিক নির্যাত‌ন, নারী নির্যাতন, নারী পুরু‌ষের মা‌ঝে বিরাজমান শ্রম বিভাজন, প‌রিবা‌রে ও সমা‌জে মে‌য়ে শিশু‌দের প্র‌তি বি‌ভিন্ন বৈষম্য ও নির্যাতন, এবং সামা‌জি‌কিকরণ প্র‌ত্রিয়া বিষ‌য়ে ও‌রি‌য়ে‌ন্টেশন প্রদান ক‌রেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।  সভায় আন্তর্জা‌তিক নারী দিবস  এবং আন্তর্জা‌তিক বর্ন বৈষম্য দিবস উপ‌জেলা পর্যা‌য়ে উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে সমন্বয় সা‌পে‌ক্ষে বড় প‌রিষ‌রে পাল‌নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সামা‌জিক নিরাপত্তা কর্মসসূচীর ১২৫ রক‌মের সেবা সম্প‌র্কে পর্যায়ক্র‌মে জান‌বেন এবং  মানুষ‌কে জানা‌নোর বিষ‌য়ে  নাগ‌রিক নেতারা দা‌য়িত্ব পালন কর‌বেন ব‌লে আ‌লোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর