Dhaka ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের প্রতিপক্ষের হামলায় নিহত-১ 

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪১ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রবিবার (০১মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে রবিবার রাতে একদল প্রতিপক্ষের লোক আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। আরিফুল ইসলামকে ঘরের ভেতর আটকে নির্মমভাবে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

বাগেরহাটের প্রতিপক্ষের হামলায় নিহত-১ 

Update Time : ০৫:৫৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬