সর্বশেষ :
অ্যাস্টন ভিলাকে হারিয়ে লজ্জার রেকর্ড এড়াল উলভারহ্যাম্পটন চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি, যা বললেন গার্দিওলা বুলবুল পদত্যাগের গুঞ্জন, সাকিবের মামলা,বিসিবির অবস্থান স্পষ্ট করলেন ফারুক আহমেদ আফ্রিদি মনে করেন শাদাব খান হতে পারেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক পিএসজি তারকাকে ভিড়তে রিয়াল, সিটি ও লিভারপুলের ত্রিমুখী লড়াই জয়ের উল্লাসে মাঠেই বিয়ের প্রস্তাব, তিন দিনেই ভাঙল ভাইরাল বাগদান নিজস্ব বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে শ্রদ্ধা, জানুন কারণ কসমেটিক সার্জারির জটিলতায় ঝরে গেল তরুণ মডেল বিয়াঙ্কা ডিয়াস ভাইরাল নাচে কটাক্ষের ঝড়, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, এমন সিদ্ধান্ত হয়নি: সার্টিফিকেশন বোর্ড
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়ের উল্লাসে মাঠেই বিয়ের প্রস্তাব, তিন দিনেই ভাঙল ভাইরাল বাগদান

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

স্পোর্টস: গুয়াতেমালার প্রথম বিভাগীয় ফুটবল লিগে ম্যাচ জয়ের পর ভরা মাঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে মুহূর্তেই ভাইরাল হয়েছিলেন মিডফিল্ডার ডেরিকসন কুইরোস। কিন্তু সেই রোমান্টিক দৃশ্যের মাত্র তিন দিনের মাথায় ভেঙে যায় সম্পর্ক। সামাজিক মাধ্যমে নিজেই বাগদান শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন এই ফুটবলার।

মারিও কাম্পোসেকো স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ম্যাচে ১৫ তারিখ ৪-২ গোলে মারকুইনসেকে হারায় শীর্ষ ক্লাব জেলাজু। জয়ের উচ্ছ্বাসে দর্শকে পরিপূর্ণ মাঠে হাঁটু গেড়ে বসে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন কুইরোস। প্রেমিকা সম্মতি দিলে গ্যালারিতে করতালির ঢেউ ওঠে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নিজের পোস্টে তিনি লিখেছিলেন, “আমার জীবনসঙ্গী, আমি তোমাকে খুব ভালোবাসি।”

তবে সুখের সেই অধ্যায় স্থায়ী হয়নি। প্রস্তাব দেওয়ার তিন দিনের মাথায় ইনস্টাগ্রাম স্টোরিতে কুইরোস জানান, তাদের বাগদান শেষ হয়েছে। মেঙ্কিান সংবাদমাধ্যম লাতিনুসের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, “হ্যাঁ, এটা সত্য যে আমার সম্পর্ক শেষ হয়েছে। এটি একটি কঠিন ব্যক্তিগত পরিস্থিতি, তবে আমি বিষয়টি সম্মান ও পরিপক্বতার সঙ্গে সামলাতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে কিছু বলব না। কারণ এই সম্পর্ক একসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখন আমি আমার ক্যারিয়ার, আমার দল এবং ব্যক্তি হিসেবে আরও উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছি। সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ।”

অন্যদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোব জানিয়েছে, কুইরোসের সাবেক বাগদত্তাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, “শেষ পর্যন্ত নীরবতাই সবচেয়ে ভালো উত্তর।”

হঠাৎ এই বিচ্ছেদে সমর্থকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে দু’পক্ষই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে বিস্তারিত কিছু জানাননি। ফুটবল মাঠে শুরু হওয়া এক আবেগঘন মুহূর্ত শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের সংক্ষিপ্ত ঘোষণায় সমাপ্ত হলো। সূত্র: ওয়ান ফুটবল, লাতিনুস, গ্লোব


এই বিভাগের আরো খবর