Dhaka ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদি মনে করেন শাদাব খান হতে পারেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস: সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান দলের নেতৃত্ব পরিবর্তনের সময় শাদাব খান হতে পারেন সঠিক পছন্দ। আফ্রিদির মতে, শাদাবের ভবিষ্যতে দলের নেতৃত্বে ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।বর্তমানে সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলি আগা। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পর ২০০৯ সালের চ্যাম্পিয়নদের বিদায়-শঙ্কা তৈরি হয়েছে। আফ্রিদি বলেন, “বর্তমান কোচিং স্টাফ বহাল থাকলে নেতৃত্বেও প্রভাব পড়তে পারে। যদি একই কোচ, মাইক হেসন থাকেন, তাহলে আমার মতে শাদাব খানকেই অধিনায়ক করা হবে।”২৭ বছর বয়সী শাদাবকে সমর্থন জানিয়ে আফ্রিদি আরও বলেন, “এই মুহূর্তে আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। তাই শাদাব খারাপ পছন্দ নয়।” তবে তিনি স্পষ্ট করে দেন, নেতৃত্ব পোক্ত করতে হলে শাদাবকে আগের ধারাবাহিক পারফরম্যান্সে ফিরতে হবে, “আগের মতো যদি সে বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারত, তাহলে তার দাবি আরও শক্ত হতো।”আফ্রিদির মতে, অধিনায়কত্ব মানে শুধু দায়িত্ব নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও নিয়মিত অবদান রাখতে হবে। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। যেন তার নাম উচ্চারণ করার মতো পারফরম্যান্স থাকে। অধিনায়ক করা যেতে পারে, কিন্তু তাকে পারফর্ম করতেই হবে।”উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে মোহাম্মদ রিজওয়ানের জায়গায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হন সালমান আলি আগা। তার নেতৃত্বে পাকিস্তান ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় ৩০টি ও হার ১৮টি; জয়ের হার ৬১.২২ শতাংশ। তবে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তান চারবার হারে ভুগেছে। একই ধারাবাহিকতা বজায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের কাছে হারের তিক্ততা হয়েছে পাকিস্তানের সঙ্গে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

আফ্রিদি মনে করেন শাদাব খান হতে পারেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক

Update Time : ০১:১৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬