Dhaka ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুলবুল পদত্যাগের গুঞ্জন, সাকিবের মামলা,বিসিবির অবস্থান স্পষ্ট করলেন ফারুক আহমেদ

  • Reporter Name
  • Update Time : ০১:২০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৯৪ Time View

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারপার্সন আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে পারেন কি না, সে নিয়ে হঠাৎ করে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বুলবুল, তাই সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না। ফারুক বলেন, “এই প্রসঙ্গে আমি কিছু জানি না। আমার কিছু জানা নেই। আমি যতদূর জানি, উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পর আসবেন বলেছেন।”বুলবুল নিজেও দেশ ছাড়ার আগে জানিয়েছেন, “আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। অন্য পরিচালকরাও এ ব্যাপারে অবগত আছে। বাইরে থাকলেও অনলাইনে সকল কার্যক্রমের সঙ্গে আমি সম্পৃক্ত থাকবো।” তিনি সর্বশেষ মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং সেই সভাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফারুক আহমেদ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক ইফতার মাহফিলে উপস্থিত থেকে দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ব্যক্তিগত মতভেদ থাকলেও ক্রিকেটের স্বার্থে আমাদের সবাইকে এক সুতায় গাঁথা হতে হবে। লক্ষ্য যখন একটাই, তখন সম্মিলিত প্রচেষ্টাই আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিতে পারে।”ইফতার মাহফিলে ফারুক আহমেদ সাকিব আল হাসানের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গেও পরিষ্কার অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “সাকিবের মামলার ব্যাপারে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা যা করার ছিল, আমরা তা করেছি। প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে।”ফারুক আহমেদ আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে অভ্যন্তরীণ ঐক্য এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই দেশের ক্রিকেট উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি জানান, “আমাদের কেবল বিশালাকার স্টেডিয়াম নয়, বরং মানসম্মত উইকেট ও অনুশীলনের সুযোগ-সুবিধা সম্বলিত মাঠ প্রয়োজন। তৃণমূলের প্রতিভাগুলো যেন সঠিক কাঠামোর মধ্যে আসতে পারে, সেজন্য ড্রেসিংরুম ও প্র্যাকটিস ফ্যাসিলিটি বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

বুলবুল পদত্যাগের গুঞ্জন, সাকিবের মামলা,বিসিবির অবস্থান স্পষ্ট করলেন ফারুক আহমেদ

Update Time : ০১:২০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬