স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসের সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলের তকমা এড়ালো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। মলিনেঙ্ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ২০০৭/০৮ মৌসুমে ডার্বি কাউন্টির করা সর্বনিম্ন ১১ পয়েন্টের রেকর্ড ছাড়াতে ব্যর্থ হয়না উলভস।মৌসুমের বেশিরভাগ সময় জুড়েই মনে হচ্ছিল উলভস হয়তো সেই ‘লজ্জার রেকর্ড’ ছুঁয়ে ফেলবে। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে হোয়াও গোমেজ ও রদ্রিগো গোমেজের গোল তাদের পয়েন্ট ১৩-এ উন্নীত করে এবং ইতিহাসের সবচেয়ে বাজে প্রিমিয়ার লিগ দল হওয়ার সম্ভাবনা থেকে মুক্তি দেয়। স্থানীয় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই জয় সমর্থকদের জন্য ছিল দ্বিগুণ আনন্দের।ম্যাচের শুরুতে ভিলার আক্রমণ যথেষ্ট সক্রিয় ছিল। ৬ মিনিটে মর্গ্যান রজার্সের দারুণ পাসে অলি ওয়াটকিন্সের শট ব্লক করেন ইয়েরসন মস্কেরা। ১৭ মিনিটে ম্যাটি ক্যাশের ক্রস থেকে ডগলাস লুইজের ভলি সরাসরি গোলরক্ষক হোসে সা’র হাতে চলে যায়। প্রথমার্ধে ভিলা কিছু সুযোগ তৈরি করলেও গোল হয়নি।৬০ মিনিটের কিছু পরই উলভস ম্যাচের খোলার গোল করে। মিডফিল্ডে বল দখলের পর জ্যাকসন টিচাচোয়া ক্রস তোলেন, অ্যাডাম আর্মস্ট্রং সেটি ছাড়েন, আর হোয়াও গোমেজ জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। ম্যাচের শেষ ৩০ মিনিটে ভিলা সমতা ফেরানোর চেষ্টা চালালেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আমাদু ওনানা শট নিলেও সা আংশিক ঠেকান, পরে মস্কেরা গোললাইন থেকে ক্লিয়ার করেন। ম্যাচের শেষ মুহূর্তে ১২ গজ দূরত্ব থেকে রদ্রিগো গোমেজ গোল করে জয় নিশ্চিত করেন।এই জয়ের ফলে উলভসের মৌসুমের ভাগ্য হয়তো বদলাবে না, তবে সমর্থকদের জন্য ছিল উচ্ছ্বাসের মুহূর্ত। ম্যাচ শেষে উলভসের খেলোয়াড়দের উচ্ছ্বাস মলিনেঙ্ েফুটে ওঠে, আর হতাশ এমেরি দ্রুত টানেল দিয়ে মাঠ ছাড়েন।