Dhaka ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন টেইলর সুইফট, দিন-তারিখ চূড়ান্ত

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

বিনোদন: বিশ্বসংগীত অঙ্গনে এখন একটাই আলোচনা, পপ আইকন টেইলর সুইফট কি সত্যিই ১৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন? গুঞ্জন বলছে, দীর্ঘদিনের প্রেমিক ট্রাভিস কেলসিকে বিয়ে করতে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠান।

মার্কিন ম্যাগাজিন পেজ সিঙ্-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তাঁর জন্মদিনও ১৩ ডিসেম্বর। সেই প্রিয় সংখ্যাকেই জীবনের গুরুত্বপূর্ণ দিনে বেছে নিয়েছেন তিনি। জানা গেছে, নির্ধারিত তারিখে ভেন্যুটি আগে অন্য এক দম্পতির জন্য বুক ছিল। অতিরিক্ত অর্থ পরিশোধ করে দিনটি নিজের নামে নিশ্চিত করেছেন সুইফট।

মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভেন্যুর আশপাশের হোটেলগুলোতে বুকিং ও ভাড়ার চাহিদা বেড়ে গেছে। অতিথি তালিকা এখনো প্রকাশ না হলেও, বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। আলোচনায় আছে, র‌্যাপার ফ্লেভার ফ্লাভ অনুষ্ঠান পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ব্রিটিশ সঞ্চালক গ্রাহাম নর্টন-এর উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন সুইফট ও কেলসি। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল বিয়ের দিনের আনুষ্ঠানিক ঘোষণার। চারবার গ্র্যামির ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়া সুইফট এবং আমেরিকান ফুটবলের জনপ্রিয় মুখ কেলসির এই সম্ভাব্য বিয়ে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

বিয়ে করছেন টেইলর সুইফট, দিন-তারিখ চূড়ান্ত

Update Time : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬