Dhaka ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, এমন সিদ্ধান্ত হয়নি: সার্টিফিকেশন বোর্ড

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৪২ Time View

বিনোদন: চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এমন শিরোনামে ছড়িয়ে পড়া সংবাদ ও ফটোকার্ড নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। বোর্ড স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও তাদের নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডে মিসলিডিং শিরোনাম এবং অতিথিদের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের যৌথ আয়োজনে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন, সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী একজন বক্তা ব্যক্তিগত প্রস্তাব হিসেবে জাতীয় পুরস্কারের প্রসঙ্গটি তুলেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য নিরুৎসাহিত করা এবং শিশু-কিশোরদের সুরক্ষার বিষয়ে মতবিনিময় হয়। বোর্ড জানায়, “ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি।” একই সঙ্গে জানানো হয়, জাতীয় পুরস্কার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই সভা কিংবা সার্টিফিকেশন বোর্ডের নেই। বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। তার প্রকৃত বক্তব্য ছিল, “সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড যথাযথ ভূমিকা রাখবে।” এদিকে মানসও স্বীকার করেছে, তাদের পাঠানো প্রেস রিলিজের শিরোনাম বিভ্রান্তিকর ছিল। সেখান থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত। বোর্ড এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, এমন সিদ্ধান্ত হয়নি: সার্টিফিকেশন বোর্ড

Update Time : ০১:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬