Dhaka ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল নাচে কটাক্ষের ঝড়, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায়

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৪০ Time View

বিনোদন: মঞ্চে নাচের ভিডিও ভাইরাল হতেই সামাজিকমাধ্যমে কুরুচিকর মন্তব্যের বন্যা। শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতোমধ্যেই এফআইআর দায়ের করেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে স্ত্রী ২ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর তালে নাচতে দেখা যায় শ্রাবন্তীকে। গানটিতে নেচে আগেই দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তামান্না ভাটিয়া। সেই স্টেপ অনুসরণ করেই পারফর্ম করেন শ্রাবন্তী। কিন্তু ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ। চেহারা ও পোশাক নিয়ে একের পর এক কটূক্তি ভেসে আসে সামাজিকমাধ্যমে। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। সংবাদমাধ্যমে তিনি বলেন, “ধৈর্যের বাধ ভেঙে গেছে। শিল্পীরা সবসময়ই সফট টার্গেট। এভাবে দিনের পর দিন মুখ বুজে সব সহ্য করা একজন মানুষ হিসেবে সত্যিই অসম্ভব। চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হলাম।” তিনি আরও জানান, নিজের শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ করার আগে বাস্তব কারণ জানা উচিত। বর্তমানে নতুন সিরিজ ঠাকুমার ঝুলি-র প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। সেখানে ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে। অভিনেত্রীর অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ এখন নিয়মে পরিণত হয়েছে। তাই এবার আইনি পদক্ষেপ নিয়েই কটূক্তির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

ভাইরাল নাচে কটাক্ষের ঝড়, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Update Time : ০১:০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬