সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে প্রভাবশালীদের মৎস্য ঘেরের লবন পানিতে হুমকীর মূখে দেড়’শ একর ফসলি জমি

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে তেলিগাতী ইউনিয়নের দেড়’শ একর ফসলি জমিতে প্রভাবশালীদের দু’টি মৎস্য ঘেরে বেড়ীবাঁধ কেটে পাইপ বসিয়ে নদী থেকে লবন পানি উত্তোলনের ফলে এক গ্রামের অর্ধশতাধিক সাধারণ কৃষকের ধানক্ষেত হুমকীর মূখে। ফসল উৎপাদন করতে না পেরে পরিবার পরিজন নিয়ে জীবিকার তাগিদে গ্রাম ছড়তে হচ্ছে অনেকের। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের কাছে একাধীকবার প্রতিকার চেয়েও সুরহ পাচ্ছেনা কৃষকরা। আমরা ওদের কাছে জিম্মি হয়ে পড়েছি। মাঠের কাঁচা ধানও কেটে নেয়ার চাপ প্রয়োগ এ প্রভাবশালীদের। পরিবার পরিজন নিয়ে জীবিকার তাগিদে এলাকা ছাড়ার পরিকল্পনা করছেন অনেক কৃষক।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী ওয়াবদা বেড়ীবাঁদের পাশেই চিতালী মৎস্য ঘের নামে দেড়’শ বিঘা ফসলি জমিতে স্থানীয় ও পাশর্^বর্তী ইউনিয়নের প্রভাবশালী ক্ষমতাসীন যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদারের নেতৃত্বে খলিলুর রহমান হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, বাহার হাওলাদার জোর পূর্বক কৃষকদের ওই জমিতে বিগত ৪ বছর ধরে মৎস্য ঘের করে আসছে। ওই ঘেরের পাশেই ৮০ বিঘা ফসলি জমিতে একইভাবে আরো একটি মৎস্য ঘের করছে স্থানীয় কতিপয় লোকজন।

কৃষকদের অভিযোগ প্রতি বছর ঘের মৌসুম এলেই নিজেদের ইচ্ছেমত লবন পানি তুলে সাধারণ কৃষকদের ক্ষতিগ্রস্থ করছে প্রভাবশালীরা। এত করে ধানসহ একাধিক ফসল উৎপাদন হচ্ছে চরম বাধাগ্রস্থ। এরপূর্বে কৃষকরা যেখানে আমন ও ইরি ধান দু’টি ফসল ফলাতেন, এখন সেখানে একটি মাত্র ফসল দেশী আমন তাও অতিরিক্ত লবনাক্ততার কারনে ফলন কমে গেছে। এ মৎস্য ঘেরের কারনে গত বছরে আমন ধানও উৎপাদনও সম্ভব হয়নি। প্রভাবশালী ঘের ব্যবসায়ীরা জমি দখল করে সাধারন কৃষকদের হারির টাকাও সঠিকভাবে পরিশোধ করছে না।

ওই দুটি মৎস্য ঘেরে থাকা জমির মালিক, মিস্ত্রীডাঙ্গা গ্রামের কৃষক রুহুল আমীন শেখ, সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঃ মান্নান আকন, আঃ বারেক হাওলাদার, ফণি ভূষণ হাজরা, বিধান হালদার, শ্যামল হাজরা, আব্দুস ছালাম হাওলাদারসহ অর্ধশতাধিক কৃষকের দাবী, নিজেদের জমি থাকতেও এখন তারা ফসল ফলাতে পারছে না। চেয়ারম্যান মেম্বারের কাছে বলেও কিছু প্রতিকার হচ্ছে না। মাঠে কৃষকদের ধান থাকা অবস্থায় ফসলি জমিতে পাইপ দিয়েঘেরে লবন পানি তুলছে প্রভাবশালীরা। এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে পেটের তাগিদে শহরে গিয়ে দিন মজুরি করে খেতে হবে। ফসলি জমিতে লবন পানি উত্তোলন বন্ধের জন্য ভুক্তভোগী কৃষকরা স্থানীয় সংসদ সদস্য ও উর্ধ্বতণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য জয় কুমার মন্ডল বলেন, এলাকার সাধারণ কৃষকরা এ লবন পানি উত্তোলন বন্ধের জন্য ইউনিয়ন পরিষদে একাধীকবার অভিযোগ দিয়েছে। পরিষদ থেকে বার বার নিষেধ করা স্বত্তেও প্রভাবশালীদের ঠেকানো যাচ্ছে না।

এ সম্পর্কে ইউপি চেয়ারম্যান মোর্শেদা খানম বলেন, মিস্ত্রীডাঙ্গা গ্রামের স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ফসলি জমিতে বেড়ীবাঁধের মধ্যে পাইপ বসিয়ে লবন পানি উত্তোলন বন্ধ করার জন্য একবার জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও প্রশাসন যৌথ অভিযান করে অবৈধভাবে বসানো পাইপগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পুনরায় পাইপ বসিয়ে লবন পানি তোলা হচ্ছে। সাধারণ কৃষকদের ক্ষতির বিষয়টি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মৎস্য ঘের ব্যবসায়ী পঞ্চকরন ইউনিয়ন যুবলীগের আহবায়ক বদিউজ্জামান মজুমদার বলেন, চিতালী মৎস্য ঘেরে প্রায় ২শ বিঘা জমি রয়েছে। এ ঘেরটির এক তৃতীয় অংশের জমির মালিকরাই যৌথভাবে ঘের করছেন। তার পিতাসহ তাদের বংশের লোকজনের ওই ঘেরে ২৭ বিঘা জমি রয়েছে। একটি অংশে ওই ঘেরে সাধারণ কৃষকদের ২৪ বিঘা জমি আছে, তাদের মতামতের ভিত্তিতে সকলকে প্রতি বছর হারির টাকা পরিশোধ করেই মৎস্য ঘেরটি করা হচ্ছে বলে তার দাবী।

এ বিষয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, মিস্ত্রীডাঙ্গায় ফসলি জমিতে লবন পানি উত্তোলনের বিষয়টি তিনি অবহিত নন, তবে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর