শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিএফএঙ্ অ্যাওয়ার্ডে চমক দেখালো অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন:২৪তম ভিজ্যুয়াল এফেক্টস সোসাইটি (ভিএফএঙ্) অ্যাওয়ার্ডে এই বছর ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ঝড় তুলেছে। ছবিটি ফোটোরিয়াল ফিচারে সেরা ভিজ্যুয়াল এফেক্টস অ্যাওয়ার্ডসহ মোট ৭টি পুরস্কার জয় করেছে। ভিএফএঙ্ টিম আগের পর্বগুলোর চেয়ে অ্যাভাটার চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তিতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। ভিজ্যুয়াল এফেক্টস সুপারভাইজার এরিক সাইনডন (ওয়েটা এফএঙ্) জানিয়েছেন, ছবির জন্য আগুন তৈরি করা ছিল সবচেয়ে কঠিন। কারণ প্রতিটি আগুনের আচরণ আলাদা হয় এবং সঠিক জ্বালানি ও অঙ্েিজন ব্যালান্স করতে হয়েছে। ‘কে-পপ ডেমন হান্টার্স’ও আলো ছড়িয়েছে এবারের আসরে। ছবিটি তিনটি পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে সেরা অ্যানিমেটেড চরিত্রের জন্য রুমি এবং সেরা অ্যানিমেশন ফিচারও রয়েছে ঝুলিতে। ‘জুটোপিয়া ২’ অ্যানিমেটেড ফিচারের সেরা পরিবেশ পুরস্কার পেয়েছে মার্শ মার্কেটের জন্য। টিভি বিভাগে ‘অ্যান্ডর’ দুটি পুরস্কার নিয়েছে। যার মধ্যে রয়েছে ফোটোরিয়াল প্রজেক্টে সেরা বিশেষ (প্র্যাক্টিক্যাল) এফেক্টস। ‘প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ’ও দুটি পুরস্কার নিয়েছে। বছরের বিশেষ সম্মাননায় চলচ্চিত্র প্রযোজক জেরি ব্রুকহেইমারকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ওয়েটা ওয়ার্কশপের সহ-প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড টেলরকে ভিশনারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আয়োজকরা বলেন, ‘ভিজ্যুয়াল এফেক্টস শিল্প প্রতিনিয়ত সীমা ছুঁয়ে যাচ্ছে। বিজয়ীরা বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ছেন।’


এই বিভাগের আরো খবর