Dhaka ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলে সুযোগ পেয়ে যা জানালেন নাহিদ রানা

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View

আগামী মাসে শুরু হবে পিএসএলের একাদশ আসর। আসন্ন এই আসরে দল পেয়েছেন বাংলাদেশের ৪ জন ক্রিকেটার। যার মধ্যে একজন নাহিদ রানা। গত আসরের মতো এবারের আসরেও তিনি খেলবেন পেশোয়ার জালমিতে। গতবার পেশোয়ারের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ পাননি নাহিদ। ফলে এখনো পিএসএলে অভিষেক হয়নি তার। শুরুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে গেলে এরপর আর পাকিস্তানে যাননি নাহিদ। তবে এবার আবারো তাকে কিনেছে পেশোয়ার। নিলামে দ্বিতীয় ডাকে দল পেয়েছেন নাহিদ। ফলে প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম অর্থে তাকে পেয়েছে পেশোয়ার। দ্বিতীয় ডাকে কিনলেও নিলামের আগেই নাহিদের সাথে যোগাযোগ করেছিল দলটি, এমনটা তিনি নিজেই জানালেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে বিসিএল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদ। সেখানে পিএসএল প্রসঙ্গে তিনি বলেন, ‘ড্রাফটের আগে পেশোয়ার জালমি যোগাযোগ করেছিল। ম্যাচ তো আমার হাতে নেই। একটা জিনিসই আছে, কীভাবে পারফর্ম করব এবং উন্নতি করব। এটাই আমার হাতে আছে। এটাই সবসময় করে যাওয়ার চেষ্টা করছি।’ নাহিদ ছাড়াও এবারের পিএসএলে খেলবেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এ নিয়ে নাহিদ বলেন, ‘উনার সাথে যখনই খেলা হয়, ক্রিকেট নিয়ে কথা হয়। একটা জিনিসই কথা হচ্ছিল, একুরেসি কীভাবে আরও উন্নতি করা যায়।’

Tag :
About Author Information

জনপ্রিয়

পিএসএলে সুযোগ পেয়ে যা জানালেন নাহিদ রানা

Update Time : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬