Dhaka ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে : মিজানুর রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের খেলা চলছে। নানা নাটকীয়তার পর এই বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। মূলত ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যায়নি টাইগাররা। বিপরীতে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানালেও মানেনি আইসিসি। বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যা নিয়ে এবার অদ্ভুত ব্যাখা দিয়েছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। মিজান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি এবং বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদেরকে ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করেছে। বিশ্বকাপ (না খেলে) আমাদের ক্রিকেটকে অন্তত ২০ বছর পেছনে ফেলে দিয়েছি।’ চলতি বছরের বিপিএলে অংশ নেয়নি মিজানুর রহমানের বরিশাল ফ্র্যাঞ্চাইজি। সেই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমরা এই বছর বিপিএল খেলিনি। কারণ হচ্ছে সময় স্বল্পতা, পাশাপাশি আমাদের বোর্ডটা (বিসিবির বর্তমান কমিটি) কাঠামোগতভাবে বৈধ ছিল না। সেই জন্যই খেলা থেকে আমাদের ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করে নিয়েছি।’ ‘সুন্দর’ বোর্ড পেলে পরবর্তী বিপিএলে অংশ নেওয়ার আশা মিজানের, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে আমাদের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনি। ক্রিকেটের যে পুনর্জাগরণ হয়েছিল সেটিকে আবারও উজ্জীবিত করি। আপনারা একটা সুন্দর বোর্ড উপহার দেন যেন আমরা খেলতে যেতে পারি, পরবর্তী বছর খেলতে পারি। এই প্রত্যাশা রাখছি।’

Tag :
About Author Information

জনপ্রিয়

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে : মিজানুর রহমান

Update Time : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬