সর্বশেষ :
ত্রয়োদশ সংসদ নির্বাচন, আরও ৫ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামিসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে আয়াতুল্লাহ খামেনির অবস্থান খুঁজে পেল কপিলমুনিতে কোটিপতির ভবন রক্ষায় সমঝোতা নিচচার ব্যানারে মানববন্ধনে ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধে আইনজীবী এফএমএ রাজ্জাক’র সংবাদ সম্মেলন ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা অ্যাস্টন ভিলাকে হারিয়ে লজ্জার রেকর্ড এড়াল উলভারহ্যাম্পটন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে শহরের উদয়ন সভাকক্ষে যৌথভাবে আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) । উক্ত অনুষ্ঠানে ভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন কমিটির সভাপতি কোহিনুর বেগম ।স্বাগত বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিইও শেখ আসাদুজ্জামান ।
৯টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী,প্রতিবন্ধী,তালাকপ্রাপ্ত,বিধবা, যুব প্রতিনিধি সহ ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সকলেই উপস্থিত ছিলেন। নারী পুরুষের মাঝে বিরাজমান শ্রম বিভাজন । মেয়ে শিশু ও সামাজিকীকরণ নারী–পুরুষের শ্রম বিভাজন শুধু পারিবারিক বিষয় নয়; এটি সামাজিক ন্যায়, অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকারের সাথে জড়িত। সমান অংশগ্রহণ ও কাজের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত হলেই টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব। এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক বলেন সরকারের সেবা সমুহে গতিশীল করার লক্ষে স্বচ্ছতা জবাবদিহিতা ও মর্যাদা সুনিশ্চিত করে সমাজের প্রান্তিক মানুষেরা অনগ্রসর অতি দরিদ্র, দুর্যোগ কবলিত ও দুর্গম জনপদের মানুষ, প্রতিবন্ধী, বিধবা,সহিংসতার শিকার নারী, লিঙ্গীয় বৈচিত্রের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশী করে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কিন্তু দারিদ্র, যোগাযোগের অভাব,তথ্যের অভাব, পক্ষপাতিত্বমূলক আচরণ বা রাজনৈতিক বিরোধের মতো বিভিন্ন কারণে অনেক সময় তাঁরা তাদের অধিকার থেকে বাঞ্ছিত হয়। তাই এর প্রতিকারে প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সরকারি কর্মকর্তাদের জোরালো ভূমিকা রাখা প্রয়োজন । তাই প্রশাসনের সাথে নাগরিকদের এ ধরণের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়র নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এসময় আরো বক্তব্য রাখেন-সোহানা খাতুন ,মহিনুল হাসান রিশাদ, চিন্ময় মিস্ত্রি, নাজমা বেগম ,বিচিত্রা মন্ডল ,শারমিন আক্তার, ভয়েস অফ ওমেন এর  নির্বাহী পরিচালক পরিচালক আম্বিয়া বেগম প্রমূখ।


এই বিভাগের আরো খবর