বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের অঘটনের জন্ম দিল বোদো/গ্লিমট

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ের ছোট ক্লাব বোদো/গ্লিমট। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে প্লে-অফের ম্যাচেই হারিয়ে দিয়েছে ক্লাবটি। সে সঙ্গে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে ইন্টারকে হারিয়েছিল বোদো। গত মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিত ফিরতি লেগেও বোদো/গ্লিমত ২-১ গোলের জয় তুলে নেয়। দুই লেগ মিলিয়ে তারা ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে দাপটের সঙ্গেই নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে ওঠা। বিদায় করে দেয় গত আসরের ফাইনালিস্টদের। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে বোদো/গ্লিমট- চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জয় পাওয়া প্রথম নরওয়েজিয়ান ক্লাব এখন তারা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের প্রথম মৌসুমেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বোদো/গ্লিমট। লিগ পর্বের শেষদিকে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর গত মৌসুমের রানারআপ ইন্টার মিলানকে দুই লেগে হারানো তাদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচ শেষে আবেগাপ্লুত বোদো কোচ কিয়েতিল নুটসেন বলেন, ‘বিশ্বাস করা কঠিন। উত্তরাঞ্চলের ছোট একটি শহরের দল- এটা সত্যিই অবিশ্বাস্য।’ সান সিরোর ম্যাচে দ্বিতীয়ার্ধে ইয়েন্স পেটার হাউগে ও হাকন এভিয়েনের গোলেই স্তব্ধ হয়ে যায় স্বাগতিক দর্শকরা। পরে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো অবস্থায় ছিল না ইন্টার। ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লা ম্যাচ শেষে বলেন, ‘আমরা হতাশ। প্রতিটি প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাই। চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’ এই জয়ের ফলে শেষ ষোলোয় বোদো/গ্লিমটের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা পর্তুগালের স্পোর্টিং সিপি। ছোট শহরের একটি ক্লাবের এমন দুর্দান্ত যাত্রা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় রূপকথা হয়ে উঠেছে।


এই বিভাগের আরো খবর