Dhaka ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়র্কার নিয়ে কাজ করছেন রিপন মন্ডল

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

চলমান ওয়ানডে ফরম্যাটের বিসিএলে মধ্যঅঞ্চলের হয়ে খেলছেন রিপন মন্ডল। গণমাধ্যমের মুখোমুখি হন এই পেসার। এ সময় তিনি জানান, ইয়র্কারে আরও ভালো করার চেষ্টা করছেন। দলের চাহিদা অনুযায়ী বোলিং করতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন বলেও জানান তিনি। রিপন বলেন, ‘যেহেতু ইয়র্কার মাশাআল্লাহ, ভালো যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে যেন আরও ভালো করতে পারি। ভালোর তো শেষ নেই। যখন ট্রাই করব না, আস্তে আস্তে হারিয়ে যাবে।’ ওয়ানডে ফরম্যাটের কথা মাথায় রেখে এই অনুশীলন রিপনের, ‘ওয়ানডেতে ডেথ ওভারে বোলিং খুবই কার্যকরী। একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি চাই নতুন বলের পাশাপাশি মিডল ও ডেথ ওভার, সব জায়গায় অবদান রাখতে পারি। এজন্য ইয়র্কারের প্র্যাকটিস করছি।’ তাসকিন আহমেদের কাছ থেকে টিপস নেওয়া প্রসঙ্গে রিপন বলেন, ‘তাসকিন ভাই বলেছিল, তুই এটা ট্রাই করতে পারিস। তোর বল কোন পজিশনে যাচ্ছে বা কীরকম মুভমেন্ট করছে তা দেখতে পারবি। উনি যখন করেছে, আমিও ২-১টা বল করার চেষ্টা করেছি। ভিন্নধর্মী প্র্যাকটিস করতে পারলাম। খুবই ভালো। বোলিংয়ের সময় তাসকিন ভাইয়ের কাছ থেকে অনেক টিপস নেওয়ার চেষ্টা করেছি।’

Tag :
About Author Information

জনপ্রিয়

ইয়র্কার নিয়ে কাজ করছেন রিপন মন্ডল

Update Time : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬