বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট  পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)- সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫  ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বুধবার বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা দি হাঙ্গার প্রজেক্ট-এর বাগেরহাট সদর অফিস সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভার শুরুতে  পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর এবং জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু ভাই এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর এস.কে.এ হাসিব, এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (বুলু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক  সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শহীদুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম, জাতীয় পার্টির সদস্য নুসরাত বাধন, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর মোহব্বত হোসেন, সাংবাদিক ইয়ামিন আলী, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক সাকির হোসেন,ইমাম মো. জিল্লুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ‘
বাগেরহাট সদর উপজেলায় পিএফজি কমিটির মাধ্যমে দলমত নির্বিশেষে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বিভিন্ন ধরনের পিস ইভেন্ট বাস্তবায়নে সকল জনগণকে সম্পৃক্ত করে আগামীতে কার্যক্রম পরিচালনার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


এই বিভাগের আরো খবর