সর্বশেষ :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে গত সোমবার মার্কিন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌযানগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই হামলাসহ নিহতের সংখ্যা কমপক্ষে ১৫০ জনে পৌঁছেছে। এই অঞ্চলে ওয়াশিংটনের বাহিনীর দায়িত্বে থাকা মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, নৌযানটি ‘ক্যারিবিয়ান অঞ্চলে পরিচিত মাদক-পাচারের রুট ধরে চলাচল করছিল এবং মাদক-পাচারে নিয়োজিত ছিল।’ মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ এক পোস্টে বিস্ফোরণে নৌকা ধ্বংস হওয়ার একটি ভিডিও শেয়ার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোর দিয়ে বলেছে, তারা ল্যাটিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যকরভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে। কিন্তু তারা যে জাহাজগুলোকে লক্ষ্য করে তা মাদক পাচারের সাথে জড়িত তার কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি, যার ফলে অভিযানের বৈধতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো সম্ভবত বিচারবহির্ভূত হত্যা হিসেবে গণ্য হবে। কারণ, এরা এমন বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছে না ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে একটি বিশাল নৌবাহিনী মোতায়েন করেছে। যেখানে তার বাহিনী সামপ্রতিক মাসগুলোতে মাদক চোরাচালানের অভিযোগে নৌযানগুলোতে হামলা চালিয়েছে। তেলের ট্যাঙ্কার জব্দ করেছে এবং বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ধরতে ভেনেজুয়েলার রাজধানীতে একটি অভিযান চালিয়েছে।


এই বিভাগের আরো খবর