Dhaka ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

বিদেশ : সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ডিসেম্বরের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত প্রদেশ সিসাকেতে গতকাল মঙ্গলবার সকালে থাই টহলদলের কাছে কম্বোডিয়ার বাহিনী ‘একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ’ করে, যার জবাবে পাল্টা গুলি চালানো হয়। সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো থাই সদস্য আহত হননি। বিবৃতিতে আরো বলা হয়, ‘ঘটনার পর থাই বাহিনী সংঘর্ষের নিয়ম অনুসারে সতর্কবার্তা ও আত্মরক্ষার্থে গুলির উৎসের দিকে একটি এম৭৯ (গ্রেনেড লঞ্চার) থেকে পাল্টা নিক্ষেপ করে।’ সেনাবাহিনীর মুখপাত্র উইনতাই সুবারি বলেন, ‘কম্বোডিয়ার পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে’, যা ডিসেম্বরের শেষদিকে তিন সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটিয়েছিল। বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, কম্বোডিয়ার সেনা রোটেশনের ফলে এ ঘটনা ঘটতে পারে, যেখানে নতুন সদস্যরা নিয়ম ও কমান্ড নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কার্যক্রমে ঘাটতি দেখা দেয়।’এ বিষয়ে কম্বোডিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুই দেশের শতবর্ষী সীমান্ত বিরোধের সূত্রপাত ফরাসি ঔপনিবেশিক আমলের প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত নির্ধারণ নিয়ে বিরোধ থেকে। গত বছর এ বিরোধ কয়েক দফা সংঘর্ষে রূপ নেয়, যাতে সেনা ও বেসামরিকসহ কয়েক ডজন মানুষ নিহত হয় এবং জুলাই ও ডিসেম্বরে ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফের থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি

Update Time : ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬