সর্বশেষ :
সামরিক পোশাকে সশস্ত্র হামলা, ইকুয়েডরে নিহত ৭ নেপালে বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি, আহত ২৫ ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭ ইরানে ফল বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩ ফের থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু: চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাংলাদেশ নতুন কমিশন নয়, বিদ্যমান রিপোর্টেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী বইমেলায় বহুমাত্রিক নিরাপত্তা, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ বহনে নিষেধাজ্ঞা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বহরবুনিয়া  ইউনিয়নে বিএনপির অফিসে আগুন

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ২২ ফেব্রæয়ারি গভীর রাতে বিএনপির অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে বিএনপির অফিসে আগুন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বারইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ছাবুল, বহরবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাদুর হাওলাদার, উপজেলা ছাত্রদলের ১নং সদস্য মো. রাকিব হোসেন, ছাত্রদল নেতা বাইজিদ আহমেদ,ছাত্রনেতা নাইম ফরাজী।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য মো. রাকিব হোসেন বলেন, গত ২২ ফেব্রæয়ারি বিএনপির কর্মীদের ওপর আওয়ামী লীগের কয়েকজন নেতা চালায়। এতে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে কুপিয়ে জখম হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বিএনপির অফিসে আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এসআই রাম কৃষ্ণ ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর