Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে পাহাড়ী সড়ক থেকে বাস নদীতে ছিটকে পড়ে ১৯ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০ Time View

বিদেশ: নেপালে একটি বাস বরফশীতল নদীতে ছিটকে পড়ে কমপক্ষে ১৯ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ পর্যটকও রয়েছেন। গত রোববার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর পথে ছিল। পথিমধ্যে ধাদিং জেলার পাহাড়ি রাস্তা এলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যায়। নদীতে পড়ার পর বাসটি ২০০ মিটারের (৬৫৫ ফুট) বেশি নিচে গিয়ে আছড়ে পড়ে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোট ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন মারা গেছেন ও ২৫ জন চিকিৎসাধীন। তিনি নিশ্চিত করেন, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। তিনি জানান, একজন চীনা নাগরিক ও একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি। ধাদিং জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানান, ভোরের আগেই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ২০২৪ সালের জুলাই মাসে একই নদীতে ৫০ জনের বেশি যাত্রী বহনকারী দুটি বাস ভূমিধসে সড়ক থেকে পড়ে গিয়েছিল। হিমালয়ঘেরা দেশ নেপালের খারাপ সড়কব্যবস্থা, রক্ষণাবেক্ষণহীন যানবাহন ও বেপরোয়া চালনার কারণে এমন মারাত্মক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্র: এএফপি

Tag :
About Author Information

জনপ্রিয়

নেপালে পাহাড়ী সড়ক থেকে বাস নদীতে ছিটকে পড়ে ১৯ জন নিহত

Update Time : ১১:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬