Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন মডেল ইকরা

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন নীরব থাকার পর তিনি আইনের সাহায্য নেন। ডেইলি পাকিস্তান জানায়, ইকরা দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এই ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। ইকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপির ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না, বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস যোগানোর উদ্দেশ্যে মুখ খুলেছেন। তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং প্রত্যেক নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্যান্য নারীদের অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিচার প্রক্রিয়ার ফলাফলের দিকে নজর রাখছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন মডেল ইকরা

Update Time : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬