Dhaka ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে সুপার এইট শুরু করলো ইংলিশরা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ Time View

শ্রীলঙ্কার বোলারদের তোপে ১৪৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। লক্ষ্যটা সহজ থাকলেও ১৫০ পেরোতো না পারা ইংল্যান্ডের সামনে ১০০ রানও পেরোতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৯৫ রানে গুটিয়ে সুপার এইট শুরু করলো ৫১ রানের পরাজয়ে। আর বড় জয়ে সুপার এইটের দারুণ শুরু হলো ইংলিশদের। লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানদের চেপে ধরে ইংল্যান্ডের বোলাররা। স্বাগতিক বোলারদের মতোই সম্মিলিত প্রচেষ্টায় ইংলিশ বোলাররাও পেয়েছেন সাফল্য। ১০টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ৫ বোলার মিলে। ব্যাট হাতে ২১ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। শ্রীলঙ্কার ৪ ব্যাটারের রান স্পর্শ করেছে দুই অঙ্কের ঘর। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে। সমান ১০ রান করে করেন দিমুথ ভেল্লালাগে ও মহেশ থিকশানা। অপরাজিত ছিলেন থিকশানা। ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেক ছিটকে যায় স্বাগতিকরা। কেউই পারেননি দলের হাল ধরতে। একের পর এক উইকেট বিলিয়ে এসেছে লঙ্কান ব্যাটাররা। যেমনটা শুরু আশা করেছিল সুপার এইটের, তেমনটা মোটেও করতে পারেনি দাসুন শানাকারা। সর্বোচ্চ জুটি ১৮ রানের। যেটিতে যুক্ত ছিলেন দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিস। উইল জ্যাকসের ৩ উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। একটি উইকেট গেছে জেমি ওভারটনের ঝুলিতে। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাটিং করে দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে ৯ উইকেটে মাত্র ১৪৬ রান। গতকাল রোববার পাল্লেকেল্লেতে টস জিতে দাসুন শানাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার দলের বোলাররা। শক্ত ব্যাটিং লাইনআপের ইংল্যান্ডকে আটকে দেয় তারা ১৫০ রানের আগেই। ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল সল্ট সর্বোচ্চ ৬২ রান করেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল্ট সল্ট ছাড়া কারো ব্যাটই হাসেনি। ৫ ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরের রান। ৪৯ রানেই সাজঘরে ফিরে যান বাটলার (৭), জ্যাকব বেথেল (৩) ও টম ব্যান্টন (৬)। বাটলারকে ভেল্লালাগে ও বেথেলকে ফেরান থিকসানা। ব্যান্টন হন রানআউট। অধিনায়ক হ্যারি ব্রুকও ব্যর্থ হন হাল ধরতে। ৬ বলে ১৪ রান করে মারকুটে শুরুর পর সেখানেই থামেন লেগ ভেল্লালাগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ৬৮ রানে ৪ উইকেট হারানো ইংলিশদের পথ দেখাতে থাকেন ফিল সল্ট। তুলে নেন অর্ধশতকও। ঠিক রাখেন রানের গতি। ১১ রান কর স্যাম কারান চামিরার বলে আউট হলে ৯৪ রানে পতন হয় ৪ উইকেটের। দলকে ১০০ পার করানোর পর দিনের সেরা বোলার ভেল্লালাগের তৃতীয় শিকারে পরিণত হয়ে ৬২ রান করে ফিরে যান সল্ট। ৬ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। ৬ উইকেটের পতন হয় ১০৬ রানে। ইনিংসের বাকি থাকা ৩৪ বলে ৪০ রান যোগ করে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। পতন হয় ৩ উইকেটের। উইল জ্যাকস ২১, ডসন ৬, ওভারটন ও আদিল রশিদ অপরাজিত থাকেন ১০ ও ১ রানে। শ্রীলঙ্কার সফল বলার ভেল্লালাগে নেন ৩ উইকেট। দুটি করে মাদুশাঙ্কা ও থিকশানা। একটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

জয় দিয়ে সুপার এইট শুরু করলো ইংলিশরা

Update Time : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬