Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসী বিক্ষোভকারীদের ব্রাজিলের কারগিল বন্দর টার্মিনাল দখল

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

বিদেশ : ব্রাজিলে আদিবাসী বিক্ষোভকারীরা গত শনিবার মার্কিন কৃষিপণ্য জায়ান্ট কারগিল পরিচালিত একটি শিপিং টার্মিনাল দখল করেছেন। তাদের দাবি, আমাজন নদীপথে ড্রেজিং কার্যক্রম বন্ধ করতে হবে। দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের শীর্ষ সয়াবিন ও ভুট্টা রফতানিকারক। নদী বন্দর উন্নয়নের চলমান উদ্যোগ পরিবহন সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। রিও ডি জেনেইরো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। উত্তর ব্রাজিলের পারা অঙ্গরাজ্যের সান্তারেমে টার্মিনালের বাইরে বিক্ষোভকারীরা এক মাস ধরে অবস্থান করছিলেন। এ সপ্তাহের শেষ তারা কোম্পানির কার্যালয় দখলে নেন। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানি জানায়, কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা এর জন্য ‘সরকারি কর্তৃপক্ষ ও আদিবাসী সমপ্রদায়ের চলমান বিরোধকে’ দায়ী করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগস্টে স্বাক্ষরিত এক আদেশ বাতিলের দাবি জানিয়েছেন। ওই আদেশে আমাজনের নদীগুলোকে নৌপরিবহন ও বন্দর উন্নয়নের অগ্রাধিকার এলাকা হিসেবে ঘোষণা করা হয়। আদিবাসীরা বন্দর সমপ্রসারণ ও আমাজন নদীগুলোতে ড্রেজিংয়ের বিরোধিতা করছেন। তাদের মতে, এসব নদী তাদের জীবনধারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুন্দুরুকু আদিবাসী গোষ্ঠীর সমপ্রদায় নেতা আলেসান্দ্রা কোরাপ বলেন, ‘লুলা ও সরকার ডিক্রি প্রত্যাহার ও বাতিল না করা পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’ গত শুক্রবার সাও পাওলোতে কারগিলের কার্যালয়ের সামনে কর্মীরাও বিক্ষোভ করেন। বিক্ষোভকারী থিয়াগো গুয়ারানি এএফপিকে বলেন, ‘যখন তারা নদীতে ড্রেজিং শুরু করবে এবং দূষণ ঘটাবে, তখন নদী আর সবার জন্য সাধারণ সম্পদ থাকবে না। এটি একজনের সম্পত্তিতে পরিণত হবে।’ দুই সপ্তাহ আগে আদিবাসীদের নেতৃত্বে বিক্ষোভের পর সরকার আমাজন নদীর গুরুত্বপূর্ণ উপনদী তাপাজোসে এ ড্রেজিং স্থগিতের ঘোষণা দেয়। সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে ‘গঠনমূলক সংলাপ’-এর আহ্বান জানিয়েছে কারগিল। যুক্তরাষ্ট্রভিত্তিক এই বহুজাতিক প্রতিষ্ঠান ব্রাজিলে সয়াবিন ও ভুট্টার বড় রফতানিকারক।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিবাসী বিক্ষোভকারীদের ব্রাজিলের কারগিল বন্দর টার্মিনাল দখল

Update Time : ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬