Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে বিস্ফোরণে এক নারী পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১৫

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

বিদেশ : পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রাতের বিস্ফোরণে এক নারী পুলিশ সদস্য নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। লভিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, রাত ১২ টা ৩০ মিনিটে (শনিবার ২২৩০ জিএমটি) নাগাদ শহরের কেন্দ্রস্থলে একটি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিক টহল দলটি ঘটনাস্থলে আসার সাথে সাথে প্রথম বিস্ফোরণটি ঘটে এবং কিছুক্ষণ পরেই অন্য একটি ক্রু দল ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ২৩ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত এবং একটি টহলরত গাড়ি এবং একটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি ফেসবুক পোস্টে এক বার্তায় বলেন, ‘এটি অবশ্যই সন্ত্রাসী হামলা। হামলায় ১৫ জন আহত হয়েছে এবং বর্তমানে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।’ তিনি বলেন, ‘হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত পরিবার এবং ঘনিষ্ঠজনদের প্রতি আমার সমবেদনা রইল।’ পোল্যান্ডের সীমান্তের কাছে এবং যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত লভিভ শহর। গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে বিক্ষিপ্তভাবে হামলা এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছে, তবে শহরের কেন্দ্রস্থলে মারাত্মক বিস্ফোরণ বিরল ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইউক্রেনে বিস্ফোরণে এক নারী পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১৫

Update Time : ১১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬