সর্বশেষ :
হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে দুর্নীতি ও দলীয়করণ নয় ১৬ বছরেই পাবে এনআইডি, ভোটার তালিকায় ১৮ বছর বয়সে যুক্ত হবেন: ইসি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ১৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে ১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যৎ নির্ধারণ করবে সংসদ: ইসি মাছউদ মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক! সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান মহান ২১শে ফেব্রুয়ারিতে কচুয়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৬ বছরেই পাবে এনআইডি, ভোটার তালিকায় ১৮ বছর বয়সে যুক্ত হবেন: ইসি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশে ১৬ বা ১৭ বছর বয়স পূর্ণ হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে আবেদনের সময় যাদের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এনআইডি পাওয়া ব্যক্তি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবেন না। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দেওয়া শুরু হয়েছিল, এবার ১৬ বছর বয়সীদেরও সুযোগ দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ নতুন প্রজন্মকে পরিচয়পত্র প্রদান নিশ্চিত করবে এবং ভবিষ্যতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রক্রিয়া সহজ করবে।


এই বিভাগের আরো খবর