সর্বশেষ :
হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে দুর্নীতি ও দলীয়করণ নয় ১৬ বছরেই পাবে এনআইডি, ভোটার তালিকায় ১৮ বছর বয়সে যুক্ত হবেন: ইসি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ১৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে ১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যৎ নির্ধারণ করবে সংসদ: ইসি মাছউদ মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক! সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান মহান ২১শে ফেব্রুয়ারিতে কচুয়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ(১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছেন তার শিক্ষক। আহত ছাত্র জিহাদ ও তার পিতা এ ঘটনার বিচারের দাবিতে রবিবার(২২ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।

গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।

জাফর শেখ বলেন, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ছেলে জিহাদ বাড়ি গেলে তাকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হবার পরে রবিবার তারা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে অভিযোগ দায়ের করেন। এর পরে তারা মোরেলগঞ্জ প্রেসক্লাবে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল্লাহকে মোবাইল ফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি(আব্দুল্লাহ) ঘটনার সত্যতা ম্বিকার করে বলেন, “জিহাদ তাকে(আব্দুল্লাহকে) মারার জন্য খাবারের সাথে কিটনাশক মিলিয়ে রেখেছিলা। তাই জিহাদকে শাসন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর