সর্বশেষ :
হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে দুর্নীতি ও দলীয়করণ নয় ১৬ বছরেই পাবে এনআইডি, ভোটার তালিকায় ১৮ বছর বয়সে যুক্ত হবেন: ইসি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ১৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে ১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যৎ নির্ধারণ করবে সংসদ: ইসি মাছউদ মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক! সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান মহান ২১শে ফেব্রুয়ারিতে কচুয়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মন্জুরুল হক রাহাদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ব্যস্ততম এলাকা কোর্ট চত্বর, বাগেরহাট সদর হাসপাতাল চত্বরসহ পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়  বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।হসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা সড়ক, ড্রেন ও হাসপাতাল সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।

সংসদ সদস্য মঞ্জরুল হক রাহাদ বলেন, “আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা চলবে না। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তর করা হবে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধির সরাসরি অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি এসেছে। তারা আশা করেন, নিয়মিত তদারকি ও সমন্বিত প্রচেষ্টায় পৌরসভার সার্বিক পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ঘটবে।


এই বিভাগের আরো খবর