Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন
চিতলমারী উপজেলার বাবুল শেখ নামের এক ভুক্তভোগী।
শনিবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ
সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ ও
অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি সুষ্ঠ তদন্ত
সাপেক্ষে অপ-প্রচার যিনি করেছেন তার বিচার দাবী করেছেন।
লিখিত অভিযোগে বলেন, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার
মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে
হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আমার নাম জড়িয়ে
যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য
প্রণোদিত। ঘটনার দিন ও সময় আমি কিংবা আমার ছেলে কেউই ঘটনাস্থলে উপস্থিত
ছিলাম না। এমনকি ঘটনাস্থলটি আমার ব্যক্তিগতভাবে পরিচিতও নয়। সেখানে
সংঘটিত কোনো হামলা, ভাঙচুর বা প্রতিমা ভাঙার ঘটনার সঙ্গে আমার বা আমার
পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে, এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি
জমিজমা সংক্রান্ত বিরোধ। আমার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি রয়েছে।
প্রায় ১৭ বছর আগে আমি সরল বিশ্বাসে ধ্রুব বিশ্বাস (পিতা– কালা চাঁদ
বিশ্বাস)-কে উক্ত জমি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। ব্যবসায়িক কারণে
দীর্ঘ সময় এলাকার বাইরে থাকায় আমি নিয়মিতভাবে জমির তদারকি করতে
পারিনি।পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে আমাকে আসামি করার চেষ্টা করে।
এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা
চেষ্টা করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

Update Time : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬