Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জ শরণখোলায় মাদক, চাঁদাবাজি থাকবেনা: এমপি আব্দুল আলীম

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: শপথ গ্রহনের পরে এলাকায় ফিরেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে নবনির্বাচিত এমপি জামায়াত নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলীম। শনিবার(২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মোরেলগঞ্জে পৌছালে তাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
বেলা ১টার দিকে মডেল মসজিদের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় এমপি আব্দুল আলীম বলেন, ‘সকলে অতীত থেকে শিক্ষা নিয়ে পথ চলবেন। আমি সকল দলের এমপি। আজ থেকে মোরেলগঞ্জ-শরণখোলায় কোন প্রকার মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্ণীতি, অন্যায়, জুলুম চলবেনা। এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো’।
সংসদ সদস্য আব্দুল আলীম আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘অতীতে কি হয়েছে তা আমরা আলোচনায় নিতে চাইনা। এখন থেকে অপরাধ দমনে আমাদেরকে আপনারা সহায়তা করবেন। এখন থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকল মানুষ শান্তিতে থাকবে। কোন প্রকার হয়রানীর খবরও আমরা শুনতে চাইনা’।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় তার সাথে ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ শরণখোলায় মাদক, চাঁদাবাজি থাকবেনা: এমপি আব্দুল আলীম

Update Time : ১০:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬