সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার
বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ বাড়ি
ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে চিংড়াখালী
ইউনিয়নের ২৯৬ নং সিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি
শিক্ষিকা রুলিয়া বেগমের বসত বাড়িতে অগ্নিকান্ড ঘটনা ঘটেেছ।
এতে সম্পূর্ণ বসত বাড়ি ভস্মিভূত হয়ে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার
ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডে সময় বাড়িতে কেউ ছিলনা । বাড়ি
ছিল তালাবন্ধ ছিল। চিংড়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুলিয়
বেগম জানান, তিনি রাজনৈতিক কারনে দীর্ঘদিন ধরে দৈবজ্ঞহাটী
ইউনিয়নের ভাড়া বাসায় থাকেন।মাঝে মধ্যে দেখাশোনার জন্য বাড়িতে
আসে আবার চলে আসতো । পূর্বশত্রুতার জের ধরে কে বা কাহারা
পরিকল্পিতভাবে শত্রুপক্ষের লোকেরা রাতের আধারে তার বাড়ি আগুন দিয়ে
পুড়িয়ে দিয়েছে।
্ধসঢ়; নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও বিএনপি নেতা সোমনাথ দে ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন,
ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর