সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : চীনে চান্দ্র নববর্ষের ছুটিতে আতশবাজি বিক্রির একটি দোকানে বিস্ফোরণে পাঁচ জন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীনে চান্দ্র নববর্ষের ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। গত বুধবার বিকেলে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিনপু গ্রামে এ ঘটে। রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাতে জানায়, ‘ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে নিশ্চিত হওয়া গেছে, এই দুর্ঘটনায় পাঁচ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ১২ জন মারা গেছে।’ মৃতদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ‘একজন ছাড়া বাকি ১১ জন ছিলেন আতশবাজি কিনতে আসা ক্রেতা। ওই ব্যক্তি দোকানোর মালিক বলে ধারণা করা হচ্ছে।’ চীনের বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এই ঘটনায় মারা যাওয়া তিন জন ক্রেতা প্রায় ৭৮০ কিলোমিটার দূরের শহর চেংডু থেকে স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের কারণে সামপ্রতিক বছরগুলোয় চীনের কয়েকটি বড় শহরে আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় এ প্রথা এখনও খুব জনপ্রিয়, আর এই কারণে ছুটির সময় এমন প্রাণঘাতী বিস্ফোরণ প্রায় নিয়মিতই ঘটে থাকে। গত রোববার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে আট জনের মৃত্যু ও দুই জন আহত হন।


এই বিভাগের আরো খবর