Dhaka ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ Time View

বিদেশ : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দল ওয়ার্কার্স পার্টির আসন্ন সম্মেলনকে সামনে রেখে ৫০টি নতুন রকেট লঞ্চার মোতায়েন করছে দেশটি। পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা তুলে ধরতেই এমন মোতায়েন বলে জানিয়েছে কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ। দেশটির নেতা কিম জং উন জানান, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে এসব লঞ্চার যুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গত ২৫ এপ্রিল ‘হাউস অফ কালচার’ প্রাঙ্গণে সারিবদ্ধভাবে লঞ্চার ট্রাকগুলো রাখা হয়েছে। অতীতেও এ স্থানটি দলীয় সম্মেলন আয়োজনের জন্য ব্যবহৃত হয়েছে। কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এসব যান ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বহন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত নির্দেশনা প্রযুক্তি ও স্বচালিত থ্রাস্ট ব্যবস্থার কারণে এগুলো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে। এক ভাষণে কিম জং উন বলেন, নতুন লঞ্চারগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত নির্দেশিকা প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা একটি ‘কৌশলগত মিশন’ বাস্তবায়নের জন্য প্রস্তুত। তার বক্তব্যে পারমাণবিক সক্ষমতার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তিনি আরো জানান, আসন্ন দলীয় সম্মেলন দেশের পারমাণবিক সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার পরিকল্পনা উপস্থাপন করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া

Update Time : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬