Dhaka ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

পবিত্র রমজানের আজ দ্বিতীয় দিন। রমজান ঘিরে বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। বিশেষ করে মাছ ও সবজির দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে। এতে ক্রেতাদের মাঝে হতাশা বিরাজ করছে তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির দামে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

আজ বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা বেড়েছে। প্রতিকেজি রুই ৫০০ টাকা, কাতলা ৩৫০ টাকায়, পাবদা ৪০০ টাকায় ও মাঝারি টেংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক বিক্রেতা বলেন, “সরবরাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেড়েছে। ক্রেতারা একটু অস্বস্তি বোধ করছেন।”

এদিকে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়, শসা ৬০ থেকে ১০০ টাকায় আর লেবুর হালি ৪০ থেকে ১০০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে মরিচের দাম ৬০ টাকা বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে।

স্বস্তির বিষয় মুরগির বাজারে দাম কিছুটা নিম্নমুখী। ব্রয়লার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়; লেয়ার মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে; কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি

Update Time : ১০:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬