সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে গতকাল বৃহস্পতিবারের নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম আসার পর গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।’ তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন। গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।


এই বিভাগের আরো খবর