সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ওসমান গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই। বুধবার
(১৮ ফেব্রুয়ারী) বিকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
সংবাদ সম্মেল করেন তিনি।
এ সময় লিখিত অভিযোগে নিহতের ভাই মোঃ এনামুল কবির সরদার বলেন, আমার ছোট
ভাই ওসমান গনী সরদার ঢাকাতে গার্মেন্টস এ চাকুরী করতেন। গত ১২ জানুয়ারী
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন। এজাহারে উল্লেখিত
আসামিদের সঙ্গে পূর্ব বিরোধ লইয়া উভয় পক্ষের মধ্যে মালি মকোদ্দমা
ছিল।মোকদ্দমার নং জি.আর ১১/২৩ এবং বাগেয়মাট এবং সি.আর ১৫৯/২৩ আসলতে
বিচারাধীন। উক্ত গোষ্টিগত বিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে
২ এর স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সাহেবের (ঘোড়া প্রতীকে)
নির্বাচনে কাজ করায় আসামীগণ আমাদের প্রতি ক্ষুদ্ধ হয়। এর ফলে ঘটনার দিন
ইং ১৩ ফেব্রুয়ারী বিকালে আমার ভাই মোকদ্দমার ভিকটিমকে ঘটনা স্থলে সরোয়ার
সরদারের বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে খুন করার উদ্দ্যেশ্য সম্মিলিত
ভাবে আক্রমন করে।
এ ঘটনায় তিনি তার ভাইয়ের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য
প্রধান মন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় নিহত ওসমান গনী সরদারের ভাই মোঃ এনামুল কবীর সরদার, চাচা মুনসুর
আলী সরদার, আঃ আসলাম সরদারসহ স্থানিয় ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর