বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত। দুর্ঘটনার খবরে আত্মীয়-স্বজন ও সহকর্মীরা দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ছুটে যান। অন্যদিকে গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে হাসপাতালে ছুটে আসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা আহত সাংবাদিকদের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলেন।
এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি – সার্জেন্ট (অবঃ) মোঃ মাহফুজুর রহমান বিপ্লব,সাধারণ সম্পাদক – ল্যান্স কর্পোঃ (অবঃ) মোঃ আল মামুন শেখ, সিনিয়র সহ সভাপতি – সার্জেন্ট (অবঃ) মোঃ আলিম, সিনিয়র সহ সভাপতি – সার্জেন্ট (অবঃ) মোঃ শামিম হাসান, সিনিয়র সহ সভাপতি – সার্জেন্ট (অবঃ) গাজী নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি – সার্জেন্ট (অবঃ) মোঃ রেজাউল করিম রতন
প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত হয়েছেন।
রবিবার পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক পিরোজপুর কন্ঠের ব্যুরো প্রধান আল আমিন খান সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। অপরজন মাসুম হাওলাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম এর বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম ও একটি হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাক্তার ফিরোজুল ইসলাম।
Reporter Name 





















