Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View
ফকিরহাট প্রতিনিধিঃ  পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনজাম খালেক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও রুপালী বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলকে সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ ও খুলনা গেজেটের প্রতিনিধি মোঃ সাগর মল্লিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ কামরুজ্জামান ও শেখ সৈয়দ আলী, সহ-সভাপতি অমিত পাল ও শামীম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুনাওয়ার রনি ও মেজবাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির (আপন), দপ্তর সম্পাদক সাগর মন্ডল, সহ-দপ্তর সম্পাদক সুজন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস কে নয়ন, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ শেখ, অর্থ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, সহ-অর্থ সম্পাদক এম. পলাশ শরীফ, আইন ও নীতি বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাহিদ হিমেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক প্রিন্স মন্ডল (অলিফ), ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, সদস্য মামুন হাওলাদার ও রেদোয়ান বিন আশরাফ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাগর মল্লিক বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি সর্বদা সচেষ্ট থাকবে।
নবনির্বাচিত সভাপতি সৈকত মন্ডল বলেন, ইউএমএফ একটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন। আমরা বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
নবগঠিত কমিটির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান ও শেখ সৈয়দ আলী এক যৌথ বক্তব্যে বলেন, ইউএমএফ বাগেরহাট জেলা কমিটির এই নতুন যাত্রা নিঃসন্দেহে জেলার সাংবাদিক সমাজের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি, নবগঠিত কমিটি পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা চর্চা করবে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশার মানোন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা উপদেষ্টা হিসেবে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করব, যাতে ইউএমএফ বাগেরহাট জেলা শাখা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক

Update Time : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬