1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

‎পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: ‎পাইকগাছায় ডেঙ্গুতে মৃত্যু হওয়া কলেজ শিক্ষক তাপস কুমার মন্ডলের শ্রদ্ধা জানানোর পর ৬ সেপ্টেম্বর রোববার সকালে সৎকার সম্পন্ন করা হয়েছে। তাপস কুমার মন্ডল ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন । তিনি ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল সোয়া ৪ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু পজিটিভ নিয়ে তিনি গত ২৮ আগস্ট শুক্রবার থেকে টানা ৯ দিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। রাত সাড় ৮ টার মরদেহ কলেজে পৌছালে কলেজের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং রোববার সকালে নিজ গ্রাম উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে তার সৎকার কাজ সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। এদিকে সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান সহ কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd