বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক তহবিলের সদস্য মরহুম মোঃ রেজাউল করিমের মৃত্যুঝুকির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাঁতেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, মোঃ কামরুজ্জামান, আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। পরে জেলা প্রশাসক সাংবাদিক মরহুম রেজাউল করিম এর পরিবারের হাতে ২ লক্ষ ২২ হাজার ২০০ টাকার চেক প্রদান করেন।
বক্তারা মরহুম রেজাউল করিমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সকলেই মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন
Reporter Name 





















