বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয়তাবাদী যুবদল নেতার বসতঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। রবিবার
(১৫ফেব্রুয়ারী) গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা
গ্রামে ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী আলিমুজ্জামান রানার
টিনশেড বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার খবর পেয়ে রাতেই
বাগেরহাট থেকে ফায়ার সাভির্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও বাড়ীটি
সম্পুর্ন পুড়ে শেষ হয়ে যায়। বসত বাড়ী ও বাড়ীর অসবাবপত্র মালামাল পুড়ে
প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলীমুজ্জামান রানা। রাতেই
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংসদ নির্বাচনে বিএনপি দলীয়
প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে
১৩ফেব্রুয়ারী শুক্রবার সকালে জামায়াতের কর্মী সমর্থকরা হামলা চালিয়ে
বিএনপির সাধারন সম্পাদকসহ নেতা-কর্মীদের বসত বাড়ীতে হামলা ও ভাংচুর করা
হয়। এরই ধারাবাহিকতার অংশ হিসাবে যুবদল নেতা বাড়ীতে আগুন দেয়া হয়েছে।
আগুনে কোন হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন
মুহুর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, বসতঘরে আগুন দেয়ার খবর
পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর এর আগের ঘটনায় মামলা হয়েছে এবং ২ জন কে
গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।