Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View
বাগেরহাট প্রতিনিধি: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ কেন্দ্রটি স্থানীয় প্রবীণদের মিলনমেলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের পরিচালক আফরোজা লায়লা। তিনি বলেন, সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী, ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর) মোঃ নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কল্যাণ কর্মসূচি) ফারুক রহমান এবং রিকের এরিয়া ম্যানেজার (বাগেরহাট) মোঃ ইনছান আলী। বক্তারা বলেন, প্রবীণদের জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা সময়ের দাবি। এ কেন্দ্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান। তিনি প্রবীণদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য রিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রটিকে সক্রিয় ও কার্যকর রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। এ সময় রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেমরতা ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি-সচিবসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। (সংশোধনী মেইল)
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

Update Time : ১২:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬