Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন সাকিব? জানুন ভেতরের খবর

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয়। এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে মৃদু আলোচনা অব্যাহত ছিল। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’ গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। সেরকম কিছু হলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে। এদিকে, দেশে ফেরার বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে সাকিব কেবল জানান, ২৮ তারিখ ফিরছেন না তিনি। গত বছর দেশে ফেরার কথা উঠলেও, মাঝপথেই তাকে থামতে হয়েছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেশে ফিরছেন সাকিব? জানুন ভেতরের খবর

Update Time : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬