বাগেরহাট প্রতিনিধিঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নিজস্ব উদ্যোগে এবং বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়ি প্রবীণ সামাজিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।।। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের পরিচালক আফরোজা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী , ডিভিশনাল ম্যানেজার পিরোজপুর,মোঃ নাসির উদ্দিন,জোনাল ম্যানেজার পিরোজপুর জোন মোঃআখতারুজ্জামান, ফারুক রহমান আঞ্চলিক সমন্বয়কারী প্রবীণ কল্যাণ কর্মসূচি, রিকের এরিয়া ম্যনেজার (বাগেরহাট)মোঃ ইনছান আলী,প্রবীনদের মধ্য বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান । অনুষ্ঠানে সভাপত্বি করেন মোঃ দেলোয়ার হোসেন সভাপতি প্রবীণ কল্যাণ কর্মসূচি বেমরতা ইউনিয়ন। এরিয়ার পরিচালনায় রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বেমরডা ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















