Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো নারীরা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ Time View

নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ নারী এ দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা। মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন লতা মন্ডল। এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।

Tag :
About Author Information

জনপ্রিয়

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো নারীরা

Update Time : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬