বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র, নিহত ২

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।এ ঘটনায় নৌযানে থাকা আরও একজন জীবিত থাকায় তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে দাবি জানিয়েছে সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি। সাউথকম আরও জানিয়েছে, হামলায় দুইজন তথাকথিত মাদক-সন্ত্রাসী নিহত হন এবং একজন ব্যক্তি জীবিত থাকেন। সংঘর্ষের পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম শুরু করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করা হয়। আল জাজিরা সংবাদে ঊল্লেখ করা হয়েছে, সাউথকম হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাতের পর তীব্র বিস্ফোরণ দেখা যায়। তবে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তির শারীরিক অবস্থা বা উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তারা কোনও তথ্য দেয়নি। এর আগে, গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় দুইজন নিহত হওয়ার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এখন পর্যন্ত নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হামলার সংখ্যা তিনটিতে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে অন্তত ৩৯টি নৌযানের ওপর ৩৭টি হামলা চালিয়েছে। এসব অভিযানে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের প্রাণঘাতী অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা জোরালো হয়েছে। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করছেন। তাঁদের মতে, এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজেই বিচারক ও শাস্তি কার্যকরকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।


এই বিভাগের আরো খবর