Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর একদিন আগে অর্থাৎ আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন সিইসি।

এছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বক্তব্য রাখবেন।

Tag :
About Author Information

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

Update Time : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬