বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার বেলা ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।”

আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর