আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক মেঙ্েিকা। মেগা ইভেন্টটি চলাকালে দেশটিতে অপরাধ ঠেকাতে পুলিশের সহায়তায় নিয়োগ পাচ্ছে এক ঝাঁক রোবট কুকুর। চার পায়ের এই রোবটের নকশা ও অবয়ব এমনভাবে গঠিত, যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ এবং সেখান থেকে লাইভ ফুটেজ পাঠাতে পারে। যা দেখে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিতে পারবে নিরাপত্তা বাহিনী। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, মেঙ্েিকা ও কানাডায়। জন্তু-সদৃশ এমন রোবটপ্রতি প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১,৪৫,০০০ ডলার) করে খরচ হবে গুয়াদালুপ সিটি কাউন্সিলের। এটি মেঙ্েিকার মন্টেরি মেট্রো এলাকার একটি অংশ, যেখানে বিশ্বকাপের ম্যাচ রয়েছে। রোবট কুকুরের কার্যক্রমণ কেমন হবে এ নিয়ে মেঙ্েিকার স্থানীয় প্রশাসন ভিডিও প্রদর্শনীর আয়োজন করে। যেখানে কিছুটা বিপত্তিতে পড়লেও তাদের ভবন ও সিড়ি বেয়ে উঠতে দেখা যায়। সেখান থেকে গোপনে দৃশ্য ধারণ করে তা পুলিশকে সরবরাহ করে এসব রোবট। প্রদর্শনীতে এই কৃত্রিম কুকুর অস্ত্রধারী মানুষের মোকাবিলা এবং লাউডস্পিকারে তাকে অস্ত্র সমর্পনে আদেশ দিতে দেখা যায়। গুয়াদালুপ সিটির মেয়র হেক্টর গার্সিয়া এই রোবট কুকুর ব্যবহারের লক্ষ্য নিয়ে জানিয়েছেন, ‘প্রাথমিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা দেবে এই রোবট। ওই সময় শারিরীক উপস্থিতির ঝুঁকি থাকলে অফিসারদের নিরাপত্তায় ভূমিকা রাখবে। দেনদরবারের ক্ষেত্রেও নিয়োগ করা হবে তাদের।’ এস্তাদিও মন্টেরি নামে পরিচিত বিবিভিএ স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। মেঙ্েিকার বেশকিছু অঞ্চল অপরাধ প্রবণ। ফলে ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে শুরু করে বিদেশি পর্যটকসহ সবার নিরাপত্তায় দেশটিকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই বিশ্বকাপ ফিফার সবচেয়ে বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪টি ম্যাচ। যদিও মূল নজর থাকবে যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপের বড় একটি অংশ সেখানে গড়াবে।